আজ কংগ্রেসের ইস্তাহার, আনুষ্ঠানিক প্রকাশ করবেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাঁদের দলীয় ইস্তাহার প্রকাশ করবে প্রদেশ কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে এই ইস্তাহার প্রকাশ করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন বিকেল চারটেয় মধ্য কলকাতার এক হোটেলে ইস্তাহার প্রকাশ হবে। তারপর সাড়ে চারটেয় সাংবাদিকদের মুখোমুখি হবেন কংগ্রেস সভাপতি।

এর আগে সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে এআইসিসি।তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। জাতীয় স্তরের একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে এই তালিকায়। তারকা প্রচারকদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে জায়গা পেয়েছেন মাত্র সাত জন। তালিকায় সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, মল্লিকার্জুন খাড়গের নাম রয়েছে। আছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল, প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদ, শশী থারুর, মহঃ আজহারউদ্দিন, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, ইমরান প্রতাপগড়ী, শচীন পাইলট, সুদীপ রায়বর্মন, কানহাইয়া কুমার, পবন খেরা, অলকা লাম্বার মতো নেতা ও নেত্রীরা।

রাজ্যের নেতাদের মধ্যে জায়গা পেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য ও দেবপ্রসাদ রায়, অমিতাভ চক্রবর্তীর মতো নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*