বাংলা বাঁচাও ধ্বনি দিয়ে মনোনয়ন পেশ বামফ্রন্টের প্রার্থীদের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা বাঁচাও ধ্বনি দিয়ে সোমবার বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য সহ বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন। সোমবার হাজরা মোড় থেকে মিছিল করে তাঁরা মনোনয়নপত্র জমা দিতে যান। লাল পতাকা, লাল বেলুনে সুসজ্জিত এই মিছিলে প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকার, শমীক লাহিড়ি, সুজন চক্রবর্তী প্রমুখ নেতারা সহ যাদবপুর, কসবা,বালিগঞ্জ, টালিগঞ্জ, রাসবিহারী, বেহালা পুর্ব ও পশ্চিম ইত্যাদি কেন্দ্রের প্রার্থীরা সেখানে ছিলেন। প্রবীণ, নবীনদের এই রক্তিম মিছিলে বাংলা বাঁচাও ধ্বনি ওঠে।
হাওড়াতেও সোমবার বামফ্রন্টের প্রার্থীরা একই ভাবে বর্ণময় মিছিল করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগামী ৮ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনোনয়ন পত্র পেশ করবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*