৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের মধ্যে ‘অযোগ্য’ প্রায় ২৭ লক্ষ, ঘোষণা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : অবশেষে রাজ্যে বিবেচনাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রকাশিত রিপোর্টে প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত ভোটারদের জেলাভিত্তিক তথ্য সামনে আনা হয়েছে। মোট প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারকে বিবেচনাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে প্রায় ৩২ লক্ষের বেশি ভোটারকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে প্রায় ২৭ লক্ষের কাছাকাছি নাম অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। সংখ্যাটা প্রায় ৪.৫৫ লক্ষ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, সংখ্যা প্রায় ৩.২৫ লক্ষ। তারপর মালদহ ও নদিয়া। দুই জেলায় বাদ পড়েছে যথাক্রমে ২.৩৯ লক্ষ ও প্রায় ২.০৮ লক্ষ। দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ২.২২ লক্ষ এবং বীরভূমে প্রায় ৮২ হাজার ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। হুগলিতে এই সংখ্যাটা প্রায় ১.২০ লক্ষ, পশ্চিম বর্ধমানে প্রায় ৭৪ হাজার এবং উত্তর দিনাজপুরে প্রায় ১.৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মত অযোগ্য হিসাবে চিহ্নিত ভোটাররা বিচারবিভাগীয় ট্রাইবুনালে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*