সোমবার গভীর রাতে দ্বাদশ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার বেশি রাতে অ্যাডজুডিকেশানে থাকা ভোটারদের জন্য দ্বাদশ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এটা আপাতত প্রকাশিত হওয়া শেষ তালিকা। আর কোনও তালিকা বের হবে না। যারা অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তাঁদের ট্রাইবুনালে আবেদন জানাতে হবে। কমিশনের বিধি অনুযায়ী সোমবার অর্থাৎ ৬ এপ্রিল রাত ১২টার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। যার অর্থ ওই সময় পর্যন্ত তালিকায় নাম থাকা ভোটাররাই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এই তালিকা ধরলে প্রায় ৩২ লক্ষের কিছু বেশি নাম ‘যোগ্য’ বলে বিবেচিত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*