রোজদিন ডেস্ক :
কেরালাম, অসম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হোল। ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে।
কেরালামের ১৪০, অসমের ১২৬ ও পুদুচেরির ৩০ আসনে নির্বাচন হবে। এর মধ্যে কেরালাম ও অসমের নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
ভোটমুখি তিন রাজ্যেই আজ প্রচার তুঙ্গে ওঠে। সরকার, বিরোধী সব পক্ষই মিছিল, রোড শো, সমাবেশের মাধ্যমে ভোটারদের মন জয়ের প্রয়াস নেয়।
কেরালাম ও অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ একাধিকবার প্রচার করেন।
কেন্দ্র শাসিত পুদুচেরিতেও আজ প্রচারের ঝড় ওঠে। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন প্রমুখ প্রচার করেন।
অসম, কেরালামে এবার ক্ষমতাসীন সরকার ও দলের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। দুই রাজ্যেই সরকার গঠনের লক্ষ্যে চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
জাতীয় স্তরে বামপন্থীদের সঙ্গে সুসম্পর্ক থাকলেও কেরালামে এবার তাদের সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে বলে একাধিক বার প্রচারে গিয়ে তোপ দেগেছেন রাহুল গান্ধী। যা নিয়ে ক্ষুব্ধ বাম মহল।
কেরালামে নিজেদের শক্তি বৃদ্ধির প্রাণপণ চেষ্টা করছে গেরুয়া শিবিরও। যদিও রাজনৈতিক মহলের ধারণা, ওখানে ক্ষমতাসীন এলডিএফের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের -ই হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Be the first to comment