বিজেপি ও তৃণমূল একই কয়েনের দুই পিঠ, বিশ সাল বাদ কংগ্রেস নতুন করে অক্সিজেন পেয়েছে : রমেশ

Spread the love

পিয়ালী :  

২৬ এর নির্বাচনের আগে কংগ্রেসের ম্যানিফেস্টো প্রকাশ। প্রতিশ্রুতি তো থাকবেই। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে কংগ্রেস এর গুরুত্বপূর্ণ নেতা জয়রাম রমেশ সহ দিল্লি থেকে এক ঝাঁক নেতা এসেছিলেন কলকাতায়। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ নিয়ে স্বাভাবিকভাবেই চড়া সুরেই মত প্রকাশ করেন তারা। নির্বাচনের আগে কংগ্রেসের জাতীয় নেতাদের পেয়ে সাংবাদিকরা নানা প্রশ্ন করেন। এস আই আর নিয়ে ইলেকশন কমিশনকে এক হাত নেন তারা। বিজেপি ও ইলেকশন কমিশন মিলে বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্ব। জয়রাম রমেশ স্পষ্ট বলেন সংবিধানের ২২ চিত্র বা ২২ কলা যিনি এঁকেছিলেন যার দায়িত্বে তৈরি হয়েছিল তিনি নন্দলাল বসু। শান্তিনিকেতনে তাদের পরিবারকেও এস আই আর এর জন্য হয়রান হতে হয়েছে। তাদের অনেকের নাম নেই। বন্দে মাতরম নিয়ে তিন মাস আগে সংসদে বিতর্কের সময় রবীন্দ্রনাথকে বদনাম করার চেষ্টা করেছে বিজেপি তথা কেন্দ্র সরকার বলেন রমেশ। খড়গে এবং রমেশ দুজনেই বলেন বিজেপি ঘৃণা বিদ্বেষ ও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে।

তবে উল্লেখযোগ্য এটাই যে ২৬-এর নির্বাচনের আগে ইন্ডিয়া জোট যে আর কতটা আছে সে বিষয়ে আজ সংশয় দেখা দিল। মল্লিকার্জুন খড়গে বিভিন্ন প্রসঙ্গে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে কি ইন্ডিয়া জোটের আর কোন প্রাসঙ্গিকতা নেই? খড়গে বলেন, কেরালায় পশ্চিমবঙ্গে আমরা জোট শরিকদের বিরুদ্ধে লড়ছি। ইন্ডিয়া জোট বিজেপিকে হটাতে জাতীয় ব্যাপার।

কংগ্রেসের বর্ষিয়ান বিদগ্ধ নেতা জয়রাম রমেশ ১৯৬২ সালে তৈরি হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদের কথা উল্লেখ করেন। বাঙালি পরিচালক বীরেন নাগের এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের তৈরি এই চলচ্চিত্র আজকের কংগ্রেসের পক্ষে খুবই প্রাসঙ্গিক বলেন রমেশ। তিনি বলেন ২০০৬ এরপর ২০২৬, ২০ সাল বাদ একক শক্তিতে কংগ্রেস লড়তে চলেছে। রমেশ বিজেপি ও তৃণমূল দুই দলকেই সমানভাবে বিঁধতে ছাড়েননি। তিনি বলেন, বিশ সাল বাদ কংগ্রেস নতুন অক্সিজেন পেল। আরো একধাপ এগিয়ে তিনি বলেন, বিজেপি ও তৃণমূল একই কয়েনের দুটো পিঠ। তাই কংগ্রেস নামক নতুন কয়েনের প্রয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*