রোজদিন ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বুধবার রাজ্যের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠকে পর্যবেক্ষকদের কাজকর্ম এবং প্রদত্ত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।বৈঠকে পর্যবেক্ষকদের কাছ থেকে সরাসরি রিপোর্ট নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। সাধারণত একটি পুলিশ জেলা বা কমিশনারেট পিছু একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়। তবে এ বার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, ভোট প্রক্রিয়ায় নজরদারি আরও শক্তিশালী করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Be the first to comment