রোজদিন ডেস্ক : কলকাতা বিমানবন্দরে মঙ্গলবার রাতে একটি গাড়ির ধাক্কায় ইন্ডিগো বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। সূত্রের খবর, গুয়াহাটিগামী বিমানটিতে একটি ফ্লাইট ক্যাটারিং-এর গাড়ি ধাক্কা মারায় বিপত্তি বাধে। বিমানটিতে তখনও কোন যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সরিয়ে নেওয়া হয়। পরে অন্য বিমানে যাত্রীদের গুয়াহাটি পাঠানো হয়। হ্যান্ড ব্রেক চালু থাকা অবস্থায় চালক গাড়িটি রেখে যাওয়ায় এই দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রে রাতে এই খবর জানা যায়। কিভাবে এই দুর্ঘটনা হোল তার তদন্ত হচ্ছে।
সোমবার রাতেও প্রচন্ড ঝড়ে একটি ল্যাডার কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমানে ধাক্কা মেরেছিল বলে প্রকাশ। সেই বিমানটিও সরিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার ও প্রতিকূল আবহাওয়ার দরুণ বিমান চলাচল ব্যাহত হয় বলে জানা গেছে।

Be the first to comment