- ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্ত বৈঠক করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান
- লস্কর-ই-তৈবার অন্যতম কম্যান্ডার আবদুল্লা ওরফে আবু হুরাইরাকে গ্রেপ্তার করল জম্মু-কাশ্মীর পুলিশ।
- বিকানেরের সাদুলগঞ্জ এলাকায় দুঙ্গার কলেজের ঠিক পেছনেই রয়েছে সেনাবাহিনীর একটি সংরক্ষিত এলাকা। সেখানেই এই ১০ ফুট দীর্ঘ সুড়ঙ্গটি খুঁজে পায় মিলিটারি ইন্টেলিজেন্স।
- ভবানীপুরের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের দাবি, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।
- আজ ৪ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে সকাল দশটায় দেখা করতে যাবে।
- তুফানগঞ্জে বিজেপি প্রার্থী মালতী রাভার ভোট প্রচারে হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপির বুথ সভাপতি সহ দুই জন।
- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের বর্তমান তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি শৈবাল লাহরীর হাত ধরে পদ্ম শিবিরে সামিল হলেন এলাকার একাধিক প্রভাবশালী নেতৃত্ব।
- আজ বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, এই শর্তেই এই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment