রোজদিন ডেস্ক : পূর্ব ঘোষণা মতো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। কালীঘাটে তাঁর বাড়ি থেকে পদযাত্রা করে আলিপুর সার্ভে বিল্ডিং-এ তিনি পৌঁছান। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে সমর্থকদের মধ্যে উন্মাদনা। রাস্তার দু’ধারে প্রচুর সমর্থক তাঁকে অভিবাদন জানাতে জড়ো হয়েছেন। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন। মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব ভবানীপুরে। এখান থেকে জিতে আমরাই সরকার গড়ব।

Be the first to comment