বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩

Spread the love

রোজদিন ডেস্ক : মিনাখাঁর বাসন্তী হাইওয়েতে আজ সকালে এক দুর্ঘটনায় তিন জন নিহত, দশ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। নিহত ও আহতরা সবাই অটোর যাত্রী বলে জানা যায়।
স্থানীয় সূত্রের খবর, অটোটি মালঞ্চ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে কলকাতার দিকে আসছিল। মিনাখাঁ পঞ্চায়েত অফিসের কাছে বিপরীত দিক থেকে আসা গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে সজোরে ধাক্কা মারলে ভয়াবহ পরিস্থিতি হয়। অটোটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। যাত্রীদের আর্তনাদে স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারের কাজে এগিয়ে যান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আইএসএফ প্রার্থী প্রতীক মন্ডল দুর্ঘটনা স্থলে যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন,বাসন্তী হাইওয়েতে বেপরোয়াভাবে গাড়ি চলে। সকালেই এত বড় দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কিভাবে এই দুর্ঘটনা, পুলিশ খতিয়ে দেখছে। দুটি যানই পুলিশ আটক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*