রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২য় পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ২৯ এপ্রিল ২য় পর্বের ভোটের জন্য ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে দল। তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন দলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সিও। এছাড়া একাধিক সাংসদ, জেলা সভাপতি ও প্রার্থীরাও এই তালিকায় রয়েছেন।
তালিকায় রয়েছেন– মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, ডাঃ শশী পাঁজা, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, শত্রুঘ্ন সিনহা, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, দীপক অধিকারী (দেব), মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, তাপস মণ্ডল, বিবেক গুপ্তা, প্রতিমা মণ্ডল, বাবুল সুপ্রিয়, মমতা ঠাকুর, কোয়েল মল্লিক, প্রকাশ চিক বরাইক, নুসরত জাহান, সৌরভ চুন্দর, রাজ চক্রবর্তী, মোশারফ হোসেন, অনুব্রত মণ্ডল, প্রতীকূর রহমান, জ্যোৎস্না মান্ডি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও শ্রীকান্ত মাহাতো।

Be the first to comment