- শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি জনসভা করার কথা রয়েছে। প্রথম সভা রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। এ ছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে জনসভা করবেন মোদী।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র শনিবার তিনটি জনসভা রয়েছে। প্রথম জনসভা হবে বাঁকুড়ার ওন্দায়। পরবর্তী সভা বাঁকুড়ার ছাতনায়। শেষ জনসভা পুরুলিয়ার বাঘমুন্ডিতে।
- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ কেশিয়াড়ি, ঝাড়গ্রাম এবং বড়জোড়ায় জনসভা রয়েছে।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ মুর্শিদাবাদের রেজিনজর, বীরভূমের সাঁইথিয়ায় জনসভার পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারিতে রোড-শো করবেন তিনি।
- ভোটের আগের দিন রাত থেকেই বনাঞ্চল লাগোয়া প্রতিটি ভোটকেন্দ্র এবং গ্রামগুলিতে নজরদারিতে নামবেন বনকর্মীরা।
- উত্তর প্রদেশের মথুরায় যমুনা নদীতে নৌকা বিহার করতে গিয়ে আচমকা দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
- দিল্লি ও পাঞ্জাবে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, আকাশ মসিহ এবং জাবলাউন নামে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি হ্যান্ড গ্রেনেড, আইইডি তৈরির সরঞ্জাম, ডেটোনেটর এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ৪টি আগ্নেয়াস্ত্র এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
- পবন খেরার এক সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট।
- প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের মাধ্যমেই সফল হল নাসার আর্টেমিস টু মিশন। সুস্থভাবে ফিরে এলেন নাসার পাঠানো চার মহাকাশচারী।
- শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরান স্পষ্ট করেছে, ওয়াশিংটন তাদের নির্ধারিত ‘পূর্বশর্ত’ মেনে নিলেই আলোচনা এগোবে।

Be the first to comment