স্ক্রুটিনির পর প্রথম দফায় বাংলায় ১৫২ আসনে ১৪৭৮ জন প্রার্থী

Spread the love

রোজদিন ডেস্ক :  নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনে দু’দফায় ভোট হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ এপ্রিল। স্ক্রুটিনি পর্ব মেটার পর কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার ১৫২টি আসনে মোট ১৪৭৮ জন প্রার্থী ভোটের ময়দানে রইলেন। সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার বিধানসভা কেন্দ্রে—প্রতিটি আসনে ১৫ জন। পরেই রয়েছে মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রায়গঞ্জ, দুর্গাপুর পশ্চিম-সহ ১২টি কেন্দ্র, যেখানে প্রার্থীর সংখ্যা ১৪। সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোনা (এসসি) কেন্দ্রে, মাত্র ৫ জন। এছাড়াও দার্জিলিং, শালবনী ও কুলটির মতো কেন্দ্রগুলিতে প্রার্থী সংখ্যা মাত্র ৬ জন। কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১৫২৫টি মনোনয়ন জমা পড়েছিল। স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৮।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*