এই রাজ্যের আলু অন্য রাজ্যকে খেতে দেয় না সরকার, তোপ অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : 
এই রাজ্যের আলু অন্য রাজ্যকে খেতে দেয় না সরকার। অসম, ওড়িশার মানুষ এখানকার আলু খেতে চাইলেও অহঙ্কারী মমতা দিদি তা যেতে দেন না। বিজেপি সরকারে এলেই আলু রফতানি র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।
আজ খর রোদের সঙ্গে পাল্লা দিয়ে সব দলের শীর্ষ নেতাদের বক্তব্যর সুরও চড়তে থাকে।
বাঁকুড়ার সভায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গলা চড়িয়ে রাজ্যের একের পর এক দুর্নীতির কথা বলেন। উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, মনরেগা, আবাস যোজনা, বালি, চাকরি ইত্যাদি দুর্নীতি কে করেছে? সমস্বরে উত্তর আসে, মমতা।
যা শুনে তৃপ্ত অমিত শাহ শাসক দল, সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*