রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের হাপুর ও মুজফফরনগরে দুই পৃথক পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নয় জন প্রাণ হারালেন। আহতও নয় জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে প্রকাশ, হাপুরে গতকাল গভীর রাতে একটি বিয়েবাড়ি থেকে ফেরার সময় তাঁদের বাসে একটি ট্রাকের ধাক্কা লাগে। এর ফলে বাসটি উলটে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক রা ছয় জন কে মৃত ঘোষণা করেন। আহত সাত জনের চিকিৎসা চলছে।
অপর দুর্ঘটনা টি হয় গতকাল দুপুরে। গুরুগ্রামের পাঁচ যুবক হরিদ্বারে যাচ্ছিলেন। মুজাফফর নগরের সিসোনার কাছে উড়াল পুলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নীচে পড়ে যায়। পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তিন জনকে বাঁচানো যায় নি। আহতদের চিকিৎসা চলছে। পুলিশ
পৃথক দুই দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

Be the first to comment