রোজদিন ডেস্ক :
ছত্তিসগড়ের বস্তারে কানকের জেলার গভীর জঙ্গলে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিশিষ্ট মাওবাদী নেত্রী রূপি প্রাণ হারিয়েছেন। তিনি বস্তার অঞ্চলের শেষ সক্রিয় তেলেগু মাওবাদী নেত্রী ছিলেন বলে পুলিশের অনুমান। এই সূত্রে প্রকাশ, নিহত রূপি এরিয়া কমিটির সদস্য ছিলেন, ছত্তিশগড়ে তাঁরাই ঐতিহাসিকভাবে মাওবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন। গত বছর ছত্তিসগড়ের মানপুর – মোহলায় তাঁর স্বামী বিজয় রেড্ডি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তিনি দন্ডকারণ্য বিশেষ আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে আজ নিরাপত্তা বাহিনী মাছপল্লি, আরামঝোরা, হিদুর বন এলাকায় অভিযান করে, উভয় পক্ষে গুলি বিনিময় হয়। ওই এলাকায় একটি পিস্তল, গুলি ইত্যাদি সহ রূপির মৃতদেহ পাওয়া যায়।
এর আগে সরকারের আহবানে সাড়া দিয়ে বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করলেও রূপির মত অনেকে তা করেন নি।
ওই এলাকায় আরও মাওবাদী আছে কিনা নিরাপত্তা বাহিনী তা অনুসন্ধান করছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশ লাল সন্ত্রাস ( মাওবাদী) মুক্ত বলে ঘোষণা করেন, যদিও বস্তারে বেশ কিছু মাওবাদী থাকতে পারে বলে জানিয়েছিলেন।

Be the first to comment