রোজদিন ডেস্ক :
সপ্তাহের প্রথম দিনই আজ মহারাষ্ট্রর থানেতে এক ভয়াবহ দুর্ঘটনা নয় জনের প্রাণ কাড়লো।
পুলিশ সূত্রে প্রকাশ, একটি ভ্যানের সঙ্গে সিমেন্ট মিক্সারের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা হয়।
মুরবাদের রায়তা সেতুতে উলটোদিক থেকে আসা সিমেন্ট মিক্সারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের নয় যাত্রী প্রাণ হারান। তিনজন গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। কিভাবে দুর্ঘটনা, পুলিশ তদন্ত করছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment