পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বীরভূমের বোলপুরে অমিত শাহ বলেন, তৃণমূল ময়ূরেশ্বরকে বোমা বারুদের খাদান বানিয়ে দিয়েছে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আমাদের কার্যকর্তাদের উপর খুব অত্যাচার করেছে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাই ,২৩ এপ্রিল ঘরে বন্দি হয়ে থেকো। না হলে, ৫ মে চুন চুনকে জেলের পিছনে পাঠানো হবে।
  2. অমিত শাহ বলেন, বীরভূমের মানুষকে বলব, আমার কথা মিলিয়ে নেবেন ২৩ এপ্রিল মমতাদিদির কোনও গুন্ডা আপনার কেশাগ্র ছুঁতে পারবে না। নির্বাচন কমিশন ৮০০-র বেশি কোম্পানি পাঠিয়ে এখানে শান্তিপূর্ণ ভোট করাবে। কারও ভয় পাওয়ার দরকার নেই।
  3. সিউড়িতে ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এসআইআর-এর পর এনআরসি করার ছক কষছে বিজেপি। বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই।
  4. বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডঃ অনুপ মণ্ডলের সমর্থনে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাইস্কুল পর্যন্ত পদযাত্রা করেনি তিনি।
  5.  দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন কৃষ্ণনগর উত্তরের বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী চঞ্চল বিশ্বাস।
  6. সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মোট ৩৪,৩৫,১৭৪ জন ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
  7. মোথাবাড়ির ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের রাজনৈতিক পরিচয় জানতে হবে বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
  8. জুডিশিয়াল অফিসারদের জন্য নিরাপত্তা বলয় ভোট শেষ না হওয়া পর্যন্ত রাখতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
  9. মোথাবাড়ি কাণ্ডে এই প্রথম তিনজনকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ । গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ নেতা গোলাম রব্বানিকে।
  10. ​চলন্ত ট্রেন লক্ষ্য করে ফের পাথর ছোড়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। এবার নিশানায় কলকাতা-বহরমপুর রুটের আপ ১৩১১৭ ধনধান্য এক্সপ্রেস।
  11. বীরভূমে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিনজন ও চালক সহ আহত চারজন।
  12. গ্রেটার নয়ডার ফেজ-২ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মী বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক রূপ নেয়।
  13. উত্তরপ্রদেশের হাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬। আহত বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটেছে ধৌলনা-গুলাওয়াটি সড়কে।
  14. সিমেন্ট-মিক্সার ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষ মহারাষ্ট্রের থানে জেলায়। ওই দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম তিন জন।
  15. নাইজ়েরিয়া সেনাবাহিনীর এয়ার স্ট্রাইকে নিহত সেখানকার অন্তত ১০০ নাগরিক। জখম অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*