বোমার জবাব ভোটে হবে, হুঙ্কার অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : টিএমসি এই রাজ্যকে বোমা, বুলেটের গুদাম করেছে, এর জবাব মানুষ ভোটেই দেবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ হুঙ্কার দিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “দিদি, আমরা এখানে কয়েকশো বছর ধরে আছি, আপনি কে আমাদের ভয় দেখাচ্ছেন?”
রাজ্যে টিএমসি-র আমলে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, রাম নবমীর শোভাযাত্রা আক্রান্ত হয়েছে, অনেক জায়গায় সরস্বতী পুজো করতে অনুমতি দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। জোর দিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের মানুষ মমতা ব্যানার্জি সরকারকে টা টা বাই বাই করার সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা বোমা, বুলেটের জবাব ভোটেই দেবেন।


ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার অনেক জায়গায় জমি দেয় না বলে অভিযোগ করেন অমিত শাহ।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫, দিনের মধ্যে এর জন্য জমি দেবে। আজ বীরভূমের নির্বাচনী প্রচারে এই সব বলেন তিনি।। অভিন্ন দেওয়ানি বিধি, নারী নিরাপত্তা, তরুণদের সহায়তা ইত্যাদি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তাঁর দাবি, রাজ্যে সর্বত্র দুর্নীতির জন্য কেন্দ্রর কল্যাণ প্রকল্পগুলি পৌঁছয় না। একবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে যুব সমাজ, নারী, গরিবদের জন্য কেন্দ্রের কল্যাণ প্রকল্পের টাকা ঠিক মত পৌঁছবে বলে তিনি দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*