শ্রমিক পুলিশ সংঘর্ষে উত্তপ্ত নয়ডা

Spread the love

রোজদিন ডেস্ক : শ্রমিক-পুলিশ সংঘর্ষে আজ উত্তর প্রদেশের নয়ডা রণক্ষেত্র হয়ে ওঠে। দিল্লি সীমানার এই গুরুত্বপূর্ণ এলাকায় এই শ্রমিক বিক্ষোভে দীর্ঘক্ষণ যানজট চলে। গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে একটি সংস্থার শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজ তাঁরা পথ অবরোধ করলে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলতে এসে ব্যর্থ হয়। উভয় পক্ষের সংঘর্ষ বাধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইঁট পাথর ছোঁড়ে, পালটা লাঠি চালিয়ে পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে।
এই ঘটনায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। গতকাল রাতেই তিনি এই সব নিয়ে বৈঠক করেন। তাঁর বক্তব্য, নয়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য মেটানো উচিত। কিন্তু এই ধরনের বিক্ষোভ তাঁরা বরদাস্ত করবেন না তার ইঙ্গিত মেলে।
এই বিক্ষোভ অবরোধ কর্মসুচির নেপথ্যে নক্সালপন্থীদের মদত আছে বলে প্রশাসনের সন্দেহ। তাঁদের খুঁজে বার করা হবে বলে হুঁশিয়ারি দেন যোগী।
বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বিশাল পুলিশ বাহিনী, প্রশাসনের পদস্থ আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*