রোজদিন ডেস্ক : তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির হয়ে নাইজেরিয়ানরা প্রচার করছেন, এই অভিযোগ নিয়ে নির্বাচন দফতরে নালিশ জানালো বিজেপি। আজ শিশির বাজোরিয়া-সহ দলের চার প্রতিনিধি সিইও দফতরে গিয়ে এই অভিযোগ জানান।
শিশির বাজোরিয়া বলেন, টিএমসি এখানকার মানুষদের ওপর ভরসা না করে বিদেশি দের দিয়ে প্রচার করাচ্ছে। রাজারহাটে প্রচারের জন্য এই দল নাইজেরিয়নদের কাজে লাগাচ্ছে। ওদের হয়ে নাইজেরিয়ার ফুটবলার প্রচার করছেন। তাঁরা প্রার্থী অদিতি মুন্সি ও নাইজেরিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
শিশির বাজোরিয়ার আরও অভিযোগ, বাঁকুড়ার টিএমসি নেতা শেখ হামিদ সমাজমাধ্যমেও লিখিতভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা রাজ্যের স্পর্শকাতর বুথগুলির তালিকাও নির্বাচন দফতরে পেশ করেন। প্রতিনিধি দলের সঙ্গে থাকা অমিত মালব্য বলেন, দু-দফা ভোটের জন্যই এই তালিকা দেওয়া হোল। মোথাবাড়িতে পুলিশ দায়িত্ব পালন করলে এত বড় ঘটনা হত না বলে তিনি জানান।
প্রতিনিধি দলে শশি অগ্নিহোত্রী ও মহেশ শর্মাও ছিলেন।

Be the first to comment