রোজদিন ডেস্ক : নববর্ষের সকালে কালিঘাটে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি৷ তিনি ও তাঁর স্ত্রী উভয়েই বাঙালি পোশাকে সুসজ্জিত হয়ে পুজো দিতে যান। সাবেকি প্রথায় পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করেন৷
নববর্ষ উপলক্ষে আজ সকাল থেকে ই কালিঘাটে ভিড় উপছে পড়ে। অনেকে পুজো দিতে যান৷ বহু মানুষ যান হালখাতা করতে।
রাজ্যপাল শুভেচ্ছা জানিয়েছেন আর প্রধানমন্ত্রী বাংলায় শুভেচ্ছা দিয়েছেন।
দিনভর নির্বাচনী প্রচার সেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সন্ধ্যায় কালিঘাটে পুজো দিতে এসেছিলেন। তিনিও সবার মঙ্গল কামনা করেন।

Be the first to comment