রোজদিন ডেস্ক : আজ নববর্ষ। শুরু হল আরও একটা নতুন বছর। এই উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়ায় সকলকে নববর্ষ ও বাংলা দিবসের শুভনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিজের লেখা ও সুর করা একটি গানও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন,
“আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে,
নতুন বছর এসো মিষ্টি করে।।”

সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি।

Be the first to comment