- বাংলার মসনদে ফিরতে মরিয়া তৃণমূল। ভোট প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় করবেন তিনটি জনসভা।
- আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে দুটি জনসভা। একটি গোপীবল্লভপুর ও দ্বিতীয়টি ভগবানপুরে। শেষে ওন্দায় করবেন রোড শো।
- আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন। পেশ হবে মহিলা সংরক্ষণ বিল। বিরোধীতায় এককাট্টা ইন্ডিয়া জোট।
- মুর্শিদাবাদের জলঙ্গি, ডোমকল ও রানিনগর, এই তিন বিধানসভায় হারবে তৃণমূল। ঘোষণা করে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রাজ্জাক।
- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে মেখলিগঞ্জে টিকিট দিয়েছে দল। প্রতিবাদে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হলদিবাড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলর পুরবি রায় প্রধান।
- দৃষ্টিহীন ভোটারদের ভোটদানে বিশেষ ব্যবস্থা কমিশনের। ইভিএমে থাকছে ব্রেইলের সুবিধাও।
- সকাল থেকে প্রাকৃতিক দূর্যোগ, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঝড়-বৃষ্টির জেরে গোসাবা, বাসন্তীতে বন্ধ খেয়া পরিষেবা। ক্যানিংয়েও বন্ধ ফেরি পরিষেবা।
- অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিল্কালাদোনার জাতীয় সড়কে বৃহস্পতিবার কাক ভোরে পথদুর্ঘটনায় শিশু সহ ৮ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। আহত ১২ জন।
- রাজ্যবাসীর মঙ্গল কামনায় পয়লা বৈশাখ সন্ধেয় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- জোড়াসাঁকোয় তৃণমূলের মিছিলে বিদেশি নাগরিক। অভিযোগ পেতেই তিন নাইজিরিও নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন।
- রাশিয়া, ইরান থেকে আর তেল কেনা যাবে না, ঘোষণা ট্রাম্পের। বড় সমস্যায় পড়তে চলেছে ভারত।
- ভোটের মুখে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড বিলি। অভিযোগ, পালটা অভিযোগে সরগরম ভোটের আসর।

Be the first to comment