ডোমকলে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রয়াত, শোকের ছায়া

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুর্শিদাবাদের ডোমকলে কর্তব্যরত অবস্থায় ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রদীপ মন্ডল (৪৪) প্রয়াত হয়েছেন। আজ দুপুরে অফিসে কাজ করার সময় তিনি আচমকা অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বহরমপুরে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন।
সূত্রের খবর, সোনারপুরের বাসিন্দা প্রদীপ মন্ডল মায়ের অসুস্থতার জন্য এসেছিলেন। শুক্রবার তিনি ফিরে যান। আজ যথারীতি অফিসে এসে কাজে যোগ দেন। কাজ করতে করতেই হৃদরোগে আক্রান্ত হন।
তরুণ, দক্ষ আধিকারিক এই ডেপুটি ম্যাজিস্ট্রেটের আচমকা এই ভাবে প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মী, এলাকার মানুষজনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*