রোজদিন ডেস্ক : একেবারে ভোটের মুখে এসে ফের পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন। হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা সাধারণ পর্যবেক্ষক সি পলরাসুকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে তাঁকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া কেন্দ্রের দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে পাশের বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রাজেশ কুমার শর্মাকে। নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি এখন থেকে চুঁচুড়ার দায়িত্বও সামলাবেন তিনি। এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ সংশ্লিষ্ট সব আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। ভোটের মুখে প্রশাসনিক স্তরে একাধিক রদবদলের মধ্যে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Be the first to comment