- কংগ্রেস ও সহযোগীরা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সম্ভাবনার ভ্রুণ হত্যা করে দিয়েছে : নরেন্দ্র মোদি
- জয়রাম রমেশ-এর অভিযোগ, মহিলাদের সংরক্ষণ নিয়ে কেন্দ্র বার বার অবস্থান বদল করছে। দেশের রাজনৈতিক কাঠামো বদলানোর চেষ্টা হচ্ছে।
- শনিবার ভাঙড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে শুনছি, উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন। ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি। গতকাল (শুক্রবার) মোদীকে পরাস্ত করা হয়েছে। আগামী দিনে জিতে মোদীকে আবার পরাস্ত করা হবে।’
- রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালাল কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট। শনিবার সেই রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তখনই রাহুলের হেলিকপ্টার তল্লাশি করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
- তৃণমূল কর্মীর বাড়িতে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো খেজুরিতে। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- দুই ট্রেনযাত্রীর কাছ থেকে উদ্ধার ৪৯.৯৫ লক্ষ টাকা। গ্রেফতার দু’জনকে তোলা হল আসানসোল আদালতে।
- পুরকর্মীদের সভায় গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের দুই প্রার্থী— শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব এবং ডাবগ্রাম-ফুলবাড়ির প্রার্থী রঞ্জন শীলশর্মা। অভিযোগ, ওই সভার পরে বিরিয়ানি বিলি করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরই শামিল।
- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম অনুপমা হালদার। ঘটনায় অভিযুক্ত স্বামী অনুপ হালদারকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।
- নয়ডার বাতিল জিনিসের গোডাউনে অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে আচমকাই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গোডাউন।
- শনিবার তেহরান জানিয়ে দিল, তারা শান্তি বৈঠকে বসতে রাজি নয়। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ফের কি যুদ্ধ শুরু হবে?

Be the first to comment