আসন পুনর্বিন্যাস, বিজেপিকে বিশ্বাস নয় : প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : আসন পুনর্বিন্যাসের ব্যাপারে বিজেপিকে তাঁরা বিশ্বাস করেন না বলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন। অসম, জম্মু কাশ্মীরে যেভাবে তা হয়েছে, সেখানে বিজেপিই শুধু জিততে পারে। তবে ওদের তাঁরা কিভাবে বিশ্বাস করবেন বলে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন। বলেন, বিজেপির আমলে মহিলারা হাথরস, উন্নাও, মণিপুর দেখেছেন, মণিপুরের মহিলারা কেমন আছেন তা কেউ কখনও জানতে চেয়েছেন?
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধন বিল পাশ করিয়ে বিজেপি মহিলাদের মসিহা হতে চেয়েছিল! বিল পাশ না হলে বিরোধী দের মহিলা বিরোধী বলে ওরা প্রচার করবে। তিনি জোর দিয়ে বলেন, যে বিল পাশ হয়ে গেছে তা দিয়ে কেন মহিলা সংরক্ষণ কার্যকর করছে না কেন্দ্র? ওরা শুধু কৃতিত্ব দাবি করতে চায়।
কংগ্রেস বেশ কয়েক বছর ট্রেজারি বেঞ্চে বসতে পারবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগেই বলেন।
শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে প্রিয়াঙ্কা গান্ধী এই সব বলেন।
বিজেপি যতই তাঁদের মহিলা বিরোধী বলে দাগিয়ে দিক, তাঁরাও এর উপযুক্ত জবাব দেবেন বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*