বারো বছর কেন্দ্রে ক্ষমতায়, বিজেপি সোনার বাংলা গড়েনি কেন- বললেন সুখু

xr:d:DAFUcbhH9G4:2,j:258256006,t:22121109
Spread the love

রোজদিন ডেস্ক:

ভোটমুখী বাংলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এসেছিলেন। কলকাতায় বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সুখুকে প্রশ্ন করা হয় বিজেপি সোনার বাংলার কথা বলেছে। তিনি স্পষ্ট জবাব দেন বিজেপির প্রতিশ্রুতিই সার। যদি করার ইচ্ছে থাকতো তাহলে বাংলার জন্য এতদিনে অনেক কিছু করতে পারতেন ,কেন্দ্রীয় বাজেটে কতটুকু বাংলার জন্য করেছেন? ১২ বছর কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, বাংলা কি পেয়েছে?
বিজেপির ডাবল ইঞ্জিন সরকারও শুধুই বিজ্ঞাপন ছাড়া আর কিছুই নয়,হিমাচল প্রদেশে ক্ষমতায় ছিল বিজেপি কেন্দ্রেও ক্ষমতায়, কিছুই কাজ করেনি। কংগ্রেসের আমলে হিমাচল প্রদেশের অনেক উন্নতি হয়েছে বলেন তিনি।
বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে রুখে দেওয়া এটাই উদ্দেশ্য বলে জানান সুখু। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছর ধরে শাসনে থাকা নানা দুর্নীতির জন্ম দিয়েছে বলে জানান। সারদা চিটফান্ডের কথা,নারদ দুর্নীতি উল্লেখ করে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি সিন্ডিকেট,গুন্ডারাজের কথাও বলেন সুখু।
এসআইআর নি য়ে সুখু বলেন , তাড়াহুড়ো করে না করে বাংলায় নির্বাচনের পরে এস আই আর করা উচিত ছিল। মহিলা বিল নিয়ে বিজেপি যে চালাকি করছে এমন অভিযোগ এনে বিজেপিকেএকহাত নেন সুখু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*