মহিলা সংরক্ষণ বিল ভাষণ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : 
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ না হওয়ায় গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী পক্ষ, বিশেষত কংগ্রেসের বিরুদ্ধে নাম করে তোপ দেগেছেন। দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীন সরকারি প্রচার‍ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রীর এই ভাষণে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।
আজ সিপিআই সাংসদ সন্দোস কুমার এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন। তিনি বলেন, দেশের পাঁচ রাজ্যে নির্বাচনী আচরণ বিধি চালু আছে, এই সময় প্রধানমন্ত্রী সরকারি প্রচার মাধ্যমে রাজনৈতিক ও পক্ষপাতমূলক বক্তব্য রেখেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তাঁর এই ভাষণ জনতাকে প্রভাবিত করতে পারে। প্রধানমন্ত্রী এর মাধ্যমে সরকারি সম্পদেরও অপব্যবহার করেছেন বলে তিনি সিইসিকে নালিশ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*