রোজদিন ডেস্ক: উৎকোচ নেওয়ার অভিযোগে অসামরিক বিমান দফতরের পদস্থ আধিকারিক মুদাভত দেভুলা সহ দুজন কে গ্রেফতার করলো সি বি আই। শনিবার দিল্লিতে তাঁদের ধরে সি বি আই। তাঁদের বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ও উদ্ধার করা হয়েছে।
ধৃত আধিকারিক ও অন্যদের বাড়ি অভিযান চালিয়ে সি বি আই দিল্লির চার জায়গা থেকে নগদ ৩৭ লক্ষ টাকা, সোনা ও রূপোর মুদ্রা, বহু ডিজিটাল সরঞ্জাম ও উদ্ধার করেছে। আরও তদন্ত চলছে বলে তারা জানায়।

Be the first to comment