আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক: রাত পোহালেই রাজ্যে নির্বাচন। সারা দেশের নজর এই রাজ্যে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে আসছেন।
কৃষ্ণনগর,মথুরাপুরে তিনি জনসভা করবেন। বিকেলে রোড শো করবেন হাওড়া য়।
প্রধানমন্ত্রী র সফর উপলক্ষে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অসম,উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রা ও আজ রাজ্যে নির্বাচনী প্রচার করেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বনগাঁর এক জনসভায় দাবি করেন, তাঁর রাজ্যে যে ডিটেনশন ক্যাম্প হয়েছে, সেখানে এক জন ও হিন্দু নেই। যদি একজন হিন্দু ও সেখানে থাকেন,তিনি পদত্যাগ করবেন।অসমে বাংলাদেশি মুসলমানদের জন্য ডিটেনশন ক্যাম্প আছে বলে তিনি জানান।
রাজ্যে ভোটের মরসুমে পরিযায়ী শ্রমিক রা ও সব বাড়ি ফিরছেন। কেরালাম,গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশা ইত্যাদি রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক দের ঘরে ফেরার ভিড়ে স্টেশন, বাস স্ট্যান্ড জমজমাট। অনেকে বাস রিজার্ভ করে ও আসছেন।
এমন কি বিদেশ থেকে ঘরে ফিরছেন বহু প্রবাসী। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতা আসার বিমান ভাড়া লাফ দিয়ে বাড়ছে। তাই দিয়েই আসছেন তাঁরা।
এমন নির্বাচন কেউ আগে দেখেছেন বলে মনে করতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*