পিয়ালী:
আগামীকাল ২৫ এপ্রিল শনিবার বঙ্গ সফরে আসছেন রাহুল গান্ধী। ২৯ তারিখ বাংলায় দ্বিতীয় পর্যায়ে ভোটের প্রাক্কালে তার তিনটি সমাবেশ।
২৫ এপ্রিল রাহুল গান্ধী প্রথম তিনটের সময় গুমোডাঙ্গা স্কুল মাঠে জনসভা করবেন। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সমর্থনে শ্রীরামপুরে এই সভা করবেন।
এরপর চারটে পয়তাল্লিশ মিনিটে কলকাতার শহীদ মিনারে রাহুল গান্ধীর সভা। সেখানে কলকাতাও পার্শ্ববর্তী অঞ্চলের বিধানসভার প্রার্থীরা উপস্থিত থাকবেন। বঙ্গসফরে তার শেষ সভা ৫.৪৫ মিনিটে মেটিয়াবুরুজে। এখানকার হাই স্কুল মাঠে তিনি জনসভা করবেন। বারবার অনুমতি বাতিল হওয়ায় রাহুল গান্ধীর সভা নিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেখা দিয়েছিল। প্রশ্ন উঠেছিল আদৌ কি তিনি সভা করতে পারবেন?
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ১৪ই এপ্রিলের পর তার দ্বিতীয় বঙ্গ সফরে ২৫ শে এপ্রিল আসছেন রাহুল গান্ধী।
গত ২৩ এপ্রিল রাহুল গান্ধীর আসার কথা ছিল। কিন্তু সেদিন অনুমতি পাওয়া যায়নি তাই, পিছিয়ে যায় তার সভা। এর জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং দিল্লির কংগ্রেস নেতৃত্ব নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে দায়ী করেন।
আজও আগামীকালের সভা নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। হেলিকপ্টার ল্যান্ডিং এ অনুমতি মিলছিল না, শহীদ মিনার ও মেটিয়াবুরুজে। তার জন্য প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে লিখিত বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করা হয়। ইলেকশন কমিশন ও রাজ্য সরকারের উদ্দেশ্যে অভিযোগের আঙ্গুল ওঠে। অবশেষে সব জটিলতার অবসান ঘটিয়ে রাহুল গান্ধী আগামীকাল দুপুরে কলকাতায় আসছেন। তার এই বঙ্গ সফরে উজ্জীবিত, উৎসাহিত, উদ্বেলিত কংগ্রেস নেতা ও কর্মীরা।

Be the first to comment