রোজদিন ডেস্ক :
আগামী ৩০ এপ্রিল থেকে জম্মু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে৷ আগে এই ট্রেন কাটরার শ্রীমাতা বৈষ্ণোদেবী স্টেশন থেকে শ্রীনগর যেত। ৩০ এপ্রিল তা সরাসরি জম্মু থেকে শ্রীনগর যাবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তা উদ্বোধন করতে পারেন। এর ফলে পর্যটন, বাণিজ্য সহ সব ক্ষেত্রেই উন্নয়ন হবে বলে সরকারের আশা।
সূত্রের খবর, বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ট্রেন প্রচন্ড ঠান্ডাতেও চলার উপযোগী। এই প্রথম রেলের ইতিহাসে ঠান্ডায় পাইপ ইত্যাদি যাতে ভিতরে জমে না যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment