রোজদিন ডেস্ক : শ্রীরামপুর-এর সভায় রাহুল গান্ধী বললেন, মোদির গুন্ডারা যা করে, টিএমসির গুন্ডারাও সেই কাজ করে পশ্চিমবঙ্গে। স্বাধীনতার লড়াইয়ে পশ্চিমবঙ্গ এগিয়েছিল কিন্তু এখন কোথায় কি বেরোজগারি বা কর্মসংস্থানের অভাব এখানকার একটা চিত্র হয়ে গেছে।
মমতাদি কে কত কেস দিয়েছেন নরেন্দ্র মোদি, আমার ৫৫ ঘণ্টা ধরে ইডি ইন্টারোগেশন চালিয়েছে।
ভোটের সময় নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আক্রমণ করেন কিন্তু ভোট মিটে গেলেই নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিছু বলেন না।
মমতাদিদি যদি এখানে এত দুর্নীতি না করতেন, আর জি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, এখানে বিজেপি আসতেই পারত না।
এটা তো ঠিকই, মমতা দিদিই এখানে বিজেপিকে এনেছেন।
মোদিজিও যা করেছেন, এখানেও টিএমসি তাই করছে।
দেশে দুই ধারার লড়াই হচ্ছে। একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি আরএসএসের ঘৃণা, বিভেদ।
কংগ্রেস ভারত জোড়ো যাত্রা করেছিল, সেখানে বিজেপি ঘৃণার বিরুদ্ধে কংগ্রেস ভালবাসার দোকান খুলেছিল।
রাহুল গান্ধী বলেন, মোদিজি আমেরিকার রাষ্ট্রপতির কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন। এখানকার ডাটা আমেরিকাকে দিয়েছেন। এপস্টিনের প্রসঙ্গ তুলে বলেন, সেই ফাইলেও মোদিজিদের নাম আছে।
আদানির কাছে দেশকে বিক্রি করছেন মোদি। এখন তা মোদানি।
ট্রাম্প যা বলেন, মোদি তাই করবেন। ঝাঁপ দিতে বললে তাই করবে, ইস্রায়েল যেতে বললে চলে যাবেন।
বিজেপির আমলে দেশ বিক্রি হচ্ছে।
মোদি যা দেশে করেন, এখানে মমতাদিদি ও তাই করেন। এখানে শিল্প শেষ করেছে, টিএমসির গুন্ডারা যা চায় তাই করেন।
প্রথমে বামফ্রন্ট, পরে মমতাজি সব শিল্প ধ্বংস করেছে। সারদায় ১৯ হাজার কোটি, রোজভ্যালিতে ৬৬০০ কোটির দুর্নীতি টিএমসি করেছে।
টিএমসি র গুন্ডারা কংগ্রেসকে মারছে। ৮৪ লক্ষ তরুণ ভাতার জন্য আবেদন করেছে, এটাই সত্য।
শ্রীরামপুরের জনসভায় প্রার্থী শুভঙ্কর সরকার সহ অন্যরা রাহুল গান্ধীকে দুর্গা মুর্তি উপহার দেন।
এরপর তিনি শহিদ মিনার ও মেটিয়াবুরুজে জনসভা করবেন।

Be the first to comment