রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ি সহ নব গঠিত নীতি আয়োগের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, নীতি আয়োগ দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমন্বয় করে, সংস্কার করে, জীবনযাত্রা সহজ করার পন্থা দেয়।
প্রধানমন্ত্রী জানান, নীতি আয়োগ পুনর্গঠন করা হয়েছে। অশোক লাহিড়ি ভাইস চেয়ারম্যান হয়েছেন। তিনি ছাড়া রাজীব গৌড়, কে ভি রাজু, গোবর্ধন দাস, অভয় কারান্দিকর ও এম শ্রীনিবাস কে প্রধানমন্ত্রী আন্তরিক শুভেচ্ছা জানান। দ্বিতীয় দফার নির্বাচনের আগে
নীতি আয়োগে দুই বঙ্গ সন্তান অশোক লাহিড়ি ও গোবর্ধন দাসের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment