মমতাদিকে ইডি কতক্ষণ ইন্টারোগেশন করেছে, কেনো ওনার বাড়ি যায় না?

Spread the love

রোজদিন ডেস্ক : শহিদ মিনারের সভায় রাহুল গান্ধী প্রথমেই সবাইকে জিজ্ঞেস করেন, কেমন আছেন সবাই! তিনি বলেন— দেশে একদিকে কংগ্রেস সবাইকে নিয়ে চলতে চায়, অন্যদিকে আরএসএস, মোদি, বিজেপি।
পুরো রাজ্য জানে সারদা কেলেঙ্কারির কথা৷ আরএসএস, কেন্দ্র মমতাজিকে কিছু বলেনি, ওরা জানে আসল লড়াই কংগ্রেসের সঙ্গে। যদি তাই হত, মমতাজিকেও জেরা করত।
নরেন্দ্র মোদি আসলে কে?
বিজেপি বিশেষত্বই হোল ভোট চুরি। গণতন্ত্র শেষ করা।

যখন সংসদে আদানি কে নিয়ে বলি, মোদিজি চলে যান।
কৃষক দের ধোঁকা দিয়েছেন৷ যা এখন অবধি কোন প্রধানমন্ত্রী করেন নি। আমেরিকার কৃষক দের জিনিস এলে এখানকার কৃষকরা বরবাদ হয়ে যাবে।

দেশের পুরো ডেটা, যা দেশের শক্তি, পুঁজি সব দিয়ে দিয়েছে।
সব থেকে খারাপ কাজ, বলেছে আপনারা যা বলবেন, তেল সেখান থেকে আনবে।

হিন্দুস্থানের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টকে স্যার বলে।ইয়েস স্যার বলে। হিন্দুস্তানের সবচেয়ে বড় নেতা সুভাষচন্দ্র বসু কাউকে স্যার বলেননি, উনি প্রকৃতি নেতা, দেশভক্ত।

যাকে দেশভক্ত বলেন, আসলে দেশদ্রোহী। ট্রাম্প বলেন, যখনই চাইবেন মোদিজির ক্যারিয়ার খতম করবেন। প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতিকে স্যার বলেন। এই হল আরএসএস মোদির কাহিনী।
সুভাষ চন্দ্র বসু কখনো কাউকে স্যার বলেননি। মহাত্মা গান্ধী, নেহরু, সুভাষ বসু কখনো স্যার বলেননি।

আদানি কোম্পানির নাম শুনেছেন? আসলে মোদানি কোম্পানি!! দেশের আর্থিক রাশ ওদেরই হাতে। মোদি জানেন, দেশে একই শক্তি কংগ্রেস!

দেশে একটা শক্তি আছে যেটা আরএসএস ও বিজেপির সঙ্গে লড়তে পারে, সেটা কংগ্রেস।

রাজ্যে রোজগার চান? তবে টিএমসি-র কেউ আত্মীয়, বন্ধু হতে হবে।
মমতাজি ৫ লক্ষ চাকরির কথা বলেন, যেমন মোদি ২ কোটির কথা বলেন। ভ্রস্টাচার।

বিজেপিও যা করে মহিলাদের ওপর, টিএমসিও তাই করে।
এখানে বিজেপির রাস্তা খুলেছে টিএমসি। আমরা কোন সমঝোতা করব না বিজেপির সঙ্গে। বিজেপি সারাদেশে হিংসা ছড়ায়, আর তৃণমূল সারা রাজ্যে হিংসা ছড়ায়।
সকালে উঠে এটাই ভাবি কিভাবে আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়বো!
কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত জোড় যাত্রা করি, মোদিজির যাত্রা হোল ভারত তোড় যাত্রা৷ টিএমসি এখানে এক ই কাজ করে।
ভয় পাবেন না৷ এক হোন। কংগ্রেসকে সমর্থন দিন।
সব প্রার্থীদের ডাকেন রাহুল গান্ধী।
উচ্ছাস, উল্লাসে ভাসলেন রাহুল গান্ধী।

শেষ বিকেলের শহিদ মিনার রাহুল গান্ধী, কংগ্রেসের জয় ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*