রোজদিন ডেস্ক : আপনাদের প্রার্থীর সঙ্গে কথা বলি। এখানে রেডিমেড পোশাকের কাজ হয়। আমায় একটা সাদা টি শার্ট বানিয়ে দিন, সংসদে তা পরে আপনাদের কথা বলব।
মোদিজিরা দেশে সারাক্ষণ ধর্মের নামে বিভেদ ছোড়ান। সারা দেশে ভোট চুরি করে জিতেছেন, এখানেও সেই চেষ্টা করছেন।
আমি ২৪ ঘন্টা আরএসএস বিজেপির বিরোধিতা করি। আমার বিরুদ্ধে ৩৬মামলা আছে। আমি নরেন্দ্র মোদিকে ভয় পাই না। মোদিজিই ভয় পায়। ইডি আমায় ৫৫ ঘন্টা জেরা করেছে। মমতাজির কিছু হয়েছে? বিজেপি জানে তাদের আসল শত্রু কংগ্রেস।
ঘৃণা, বিভেদের দেশ চাই না। এর জন্য লড়াই করে যাবো।

এপস্টিন ফাইলে মোদিজির আসল তথ্য আছে। এর চাবি ট্রাম্পের হাতে। মোদানির কোম্পানি চলছে দেশে। মোদিজির যে ভাবমূর্তি, তা আসলে এপস্টিন ফাইলে বন্দি আছে।
ভারত তেল কার কাছে কিনবে তা আমেরিকা ঠিক করে দেয়।
দেশকে বিক্রি করেছেন মোদি৷ ঘৃণা ছড়ায়৷ মমতাজি এত বেকার করেছেন এখানে, গতবার ৫ লক্ষ কাজ দেবেন। কথা রেখেছেন কি?
জনতার জবাব, না দেননি।
রাহুল গান্ধী বলেন, মোদি ভ্রষ্ট তো, এখানে টিএমসি চিটফান্ডে টাকা লুটেছে।
দেশে মোদিজি যা করেছেন, এখানে মমতাজি তাই করেছেন।
বিকাশ হয়নি এখানে, বিজেপির সরকার আসা উচিতই না। কারণ এখানে মমতাজিই বিজেপিকে এনেছেন। কংগ্রেসকে জেতান, বিজেপি ও চলে যাবে।
বিজেপিরা মহিলাদের অত্যাচার করে, এখানে টিএমসিও তাই করে। আর জি কর, ধর্ষণ হত্যা যারা করেছে, কোন ব্যবস্থা করেনি।

কংগ্রেস পাঁচ গ্যারান্টি দিচ্ছে। সব পরিবার, সব নাগরিকের দশ হাজার টাকার বিমা, ক্যান্সার, হার্টের অসুখ ইত্যাদির জন্য
দশ লাখের মেডিকেল বিমা, যুব সম্মান, যত সরকারি শুন্যপদ মন্ত্রিদভার প্রথম বৈঠকেই পুরণ করার সিদ্ধান্ত হবে। কৃষকদের বছরে পনের হাজার টাকা, ও ২০০ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুত দেওয়া হবে। স্নাতক স্তর অবধি বিনামূল্যে শিক্ষা, মহিলাদেরও শিক্ষা বিনামূল্যে ।

বিজেপির সঙ্গে কংগ্রেসই লড়ে। মমতাজি বিজেপিকে হঠাতে পারবেন না, কংগ্রেসই পারবে।
রাজ্যে কংগ্রেস সরকার গঠন করুন বলে আহবান জানান রাহুল গান্ধী। জনতার উচ্ছাসে আপ্লুত তিনি।

Be the first to comment