সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, ব্যাহত ট্রেন চলাচল

Spread the love

রোজদিন ডেস্ক : সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুনে আজ ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। আজ দুপুরে আচমকাই স্টেশনের কাছে এক বস্তিতে আগুন লেগে তা বিধ্বংসী আকার নেয়। বাসিন্দারা আতঙ্কে বেরিয়ে আসেন। প্রাণে বাঁচলেও তাঁদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।দমকল কর্মীরা কয়েক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রের খবর, বস্তির অনেক বাসিন্দা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রেল লাইনের ওপর ফেলে দেন। এতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ছাড়া ওভারহেড তারও পুড়ে গেছে বলে জানা যায়৷ চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ তৎপর হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*