১০টা

Spread the love
  1. ভারতের সকল নাগরিক যে অধিকার পান, মতুয়ারাও সেই অধিকার পাবেন। তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে। স্থায়ী ঠিকানা, কাগজ সব পাবেন তাঁরা। ঠাকুরনগরের জনসভা থেকে এই গ্যারান্টিই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. রোড শো-র আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন মোদী।
  3. ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  4. ক্যামাক স্ট্রিটে রবিবার জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে মমতার ঘোষণা, ‘প্রথম দফার ভোটে আমরা সেঞ্চুরি পার করে ফেলেছি। পরের দফাতে আরও এক সেঞ্চুরি পার করব।’
  5. বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে পাশে নিয়ে বাম ও কংগ্রেসকে নিশানা করে কেজরীবাল বলেন, “ভোট ভাগ হতে দেবেন না। কংগ্রেসকে ভোট দেবেন না। বামেদের ভোট দেবেন না। ভোট নষ্ট হবে। ওরা জিততে চায় না। ওরা ভোট কাটতে চায়। তাই, তৃণমূল প্রার্থীকেই ভোট দিয়ে জেতান।”
  6. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, প্রতি ১০টি বুথের জন্য একটি কিউআরটি টিম থাকবে। যে কোনও সমস্যায় গুগল ম্যাপের সাহায্যে বুথে পৌঁছতে পারবে। সরু গলির জন্য মোটর সাইকেল নিয়ে এড়িয়া ডোমিনেশনের জন্য বলা হয়েছে। এই দফায় বুথ ছাড়াও বুথের বাইরে যে রাস্তা দিয়ে ভোটাররা যাবেন সেখানেও সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।
  7. কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুটি এলাকায় এক বিজেপি যুব মোর্চা নেতার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।
  8. রবিবার ভোররাতে জগদ্দলে বিজেপির এক সক্রিয় কর্মী শিবু রায়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
  9. ভোটের দিন অশান্তি করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এলাকার বেশ কিছু ট্রাবল মেকারকে নেওয়া হয়েছে হেফাজতে। বাকিদের প্রতিদিন হাজিরা দিতে বলা হয়েছে স্থানীয় থানায়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এই সব পদক্ষেপ করা হয়েছে বলে রবিবার সাংবাদিক বৈঠকে জানাল হুগলি প্রশাসন।
  10. আমেরিকার রাজনীতিতে এক নতুন বিতর্কের ঝড়: ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হওয়া এই হামলা কি সত্যিই হামলা? নাকি এটা আমেরিকার প্রেসিডেন্টের প্রায় তলানিতে ঠেকা জনপ্রিয়তাকে ফের বাড়ানোর জন্য সুপরিকল্পিত ‘সাজানো’ নাটক? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমেরিকার রাজনৈতিক মহল, এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— যখনই রাজনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েন ট্রাম্প, তখনই কেন তাঁর উপরে এমন হামলা হয়?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*