রোজদিন ডেস্ক: কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই এর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলো কলকাতা প্রেস ক্লাব।
সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এক বিবৃতিতে প্রয়াত আলোক চিত্রীর অসাধারণ কাজের উল্লেখ করেন। বলেন, তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হোল। পাঁচ দশকের বেশি তাঁর ছবি মুগ্ধ করেছে সবাই কে। ভোপাল গ্যাস ট্রাজেডি সহ বিভিন্ন সময়ে তাঁর তোলা ছবি ধরে রেখেছে এক একটি সময়ের দলিল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী র ছবি এক অসামান্য সৃষ্টি।
প্রেস ক্লাব প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই এর পরিবার কে সমবেদনা জানিয়েছেন।

Be the first to comment