পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. জগদ্দলের সভায় দাঁড়িয়ে মোদীর প্রতিশ্রুতি, ‘বিজেপি এলে কনটেন্ট ক্রিয়েশনের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে। স্কুলে স্কুলে কনটেন্ট ক্রিয়েশনের কোর্স পরানো হবে।’
  2. প্রধানমন্ত্রী বলেন, ‘এ বার বাংলায় রোড শো ছিল আমার তীর্থযাত্রার মতো। সভায় আসার পথে প্রচুর উদ্দীপনা নজরে এসেছে। বাংলার মন যা বুঝছি, এ বার পদ্মফুলই ফুটবে। এখানে একটাই ফুল রয়েছে, সেটা পদ্মফুল।’
  3. বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন যোগী আদিত্যনাথ।
  4. নদিয়ার হরিণঘাটায় প্রচার মঞ্চ থেকে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘বিজেপি এলে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, কেউ কি পেয়েছেন? গায়ের জোরে মতুয়াদের নাম কেটেছে।’
  5. দ্বিতীয় ও অন্তিম দফা ভোটের আগে সোমবারই শেষ প্রচার। একবালপুরে ভোট প্রচারে পদযাত্রা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর।
  6. এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
  7. গোঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে।
  8. মিতালি বাগ-কে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে আহত সাংসদকে দেখতে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
  9. বর্ধমানের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ু ভকতকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশ ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ।
  10.  মালদার প্রায় ৮৪০ জন শ্রমিক ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন। ভোট শেষ হতে ফের কাজে যোগ দিতে ১৫টি বাসে করে রওনা দিলেন ভিন রাজ্যে।
  11. আমের প্রলোভন দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় ওই জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জওয়ানের নাম রমাকান্ত বিশ্বকর্মা। পশ্চিম বর্ধমানের কুলটির ঘটনা।
  12. সোমবার দুপুরে বর্ধমান কার্জন গেটের কাছে দুর্ঘটনার সম্মুখীন এক ডেলিভারি বয়। কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি তাঁর স্কুটিকে ধাক্কা মারে বলে অভিযোগ।
  13. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হরচরণ সিং ভুল্লার ( পাঞ্জাবের প্রাক্তন ডিআইজি) এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সকাল থেকে পাঞ্জাবের একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। চণ্ডীগড়ে ২টি, লুধিয়ানায় ৫টি, পাতিয়ালায় ২টি, নবহায় ১টি এবং জলন্ধরে ১টি—মোট ১১টি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।
  14. বিহারের সারণ জেলায় গাড়ি-টেম্পোর সংঘর্ষে মৃত ৩। গুরুতর জখম ৫। রবিবার রাতে দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান।
  15. মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মেরিন ড্রাইভে একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*