রোজদিন ডেস্ক :
আগামী ৪ মে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসছে। ওই দিনের জন্য দলের সব নেতা, কর্মী, বুথ এজেন্ট, স্বেচ্ছাসেবক, সমর্থক সবাইকে এখন থেকেই বেশি করে সবুজ আবীর মজুত করে রাখতে বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সমাজ মাধ্যমে দলের সবার উদ্দেশ্যে তিনি বলেন, ৪ মে, পুরো রাজ্য সবুজ হয়ে যাবে। রাজ্যের সর্বত্র রবীন্দ্রসঙ্গীত বাজবে। তাঁরা একটু ডিজেও বাজাবেন বলে জানান।
অভিষেক ব্যানার্জি আরও বলেন, তাঁদের সবার হৃদয়ে জয় ধ্বনি শুরু হয়ে গেছে। এখন শুধুই সেই দিনের অপেক্ষা।
৪ মে সবুজ আবীর কোথাও আর পাওয়া যাবে না, এখন থেকেই তা বেশি করে মজুত রাখতে তিনি আহবান জানান।

Be the first to comment