প্রচারের শেষ দিনে গঙ্গাসাগরে স্নান অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক: গত কয়েকদিন রাজ্যের বিধান সভা নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তিনি। উত্তর থেকে দক্ষিন, চষে বেরিয়েছেন সারা রাজ্য। গুন্ডা, দুষ্কৃতি দের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছেন। আজ প্রচারের শেষ দিন তাঁকেই অন্য অবতারে দেখা গেল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সেনাপতি। আজ সকালে গঙ্গাসাগরে যান তিনি।সাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন। জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
অমিত শাহ বলেন,
মহা ঋষি কপিল মুনি, যিনি জ্ঞান, ত্যাগ ও তপস্যার প্রতীক ছিলেন, তিনি সারা দেশ জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন, ওঁর জীবন ও দর্শন সব ভারতীয় র প্রেরণা।


গঙ্গা সাগরে পুজো দিয়ে নিজেকে সৌভাগ্য বান মনে করেন অমিত শাহ।
দেশের সাহসী সেনা বাহিনীর জন্য ও প্রার্থনা করেছেন বলে সমাজ মাধ্যমে জানান।
আজ প্রচারের শেষ দিনে তিনি বেহালা ও চন্দননগরে রোড শো করেন।
সব জায়গাতেই জনস্রোত উপছে পড়ে।
বেশ কিছুদিন এখানে ঘাঁটি গেড়ে ছিলেন তিনি, আজ চলে যান বলে জানা গেছে।
এবার বিধান সভা নির্বাচনে রাজ্যে জয়ের লক্ষ্যে সর্ব শক্তি নিয়োগ করেছে বিজেপি।
দল যদি ক্ষমতা য় আসে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ দলের বহু নেতা, মন্ত্রী ই এখানে আসবেন বলে আভাস মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*