আসানসোলে নিহত কংগ্রেস সমর্থকের বাড়ি অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক: বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী সোমবার আসানসোলে নিহত কংগ্রেস সমর্থক দেবদীপ চ্যাটার্জি র বাড়ি যান। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে আসানসোলে নিজের আবাসনের সামনে কয়েকজন দুষ্কৃতি তাঁর গাড়ি আটকায়। জোর করে তাঁকে নামিয়ে স্ত্রী, শিশু পুত্রের সামনে বেধড়ক মারধর করে। শনিবার তিনি শেষ নিশ্বাস ফেলেন। অভিযোগের তির টি এম সি র দিকে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সমাজ মাধ্যমে এই ঘটনা র তীব্র নিন্দা করেন।।
সম্প্রতি রাজ্যে নির্বাচনী প্রচারে এসে টি এম সি কে একহাত নিয়েছেন রাহুল গান্ধী।। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ই বিজেপি কে এনেছেন বলে তোপ দাগেন। তাঁর এই বক্তব্য সমর্থন করেছেন অধীর চৌধুরী ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*