দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ এপ্রিল পর্যন্ত দুই দিনের সফরে সিকিমে রয়েছেন। মঙ্গলবার ২৮ এপ্রিল তিনি গ্যাংটকের অর্কিডারিয়াম পরিদর্শন করবেন।
  2. সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হল।
  3. নির্বাচন কমিশনের তরফে জানতে চাওয়া হয়, এদিন ঠিক কী ঘটনা ঘটেছিল মিতালি বাগ-এর সঙ্গে। পুলিশ সুপার প্রাথমিক রিপোর্টে জানান, এটা গোষ্ঠীকোন্দলের ঘটনা। আসলে তৃণমূলেরই লোক এই কাজ করেছে। এসপি রিপোর্টে ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে উল্লেখ করা হয়।
  4. প্রাথমিক, উচ্চ প্রাথমিকে কর্মরত টিচাররা টেট পাস নিয়ে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি আজ।
  5. সোমবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরম জেলার পশুপতিরেগার কাছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় চার জনের মৃত্যু।
  6. রোজভ্যালি গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের ১২৭.৬৯ কোটি টাকা ফেরাল হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি। জানা যাচ্ছে, ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাইয়ের পর।
  7. অভিনেতা ভরত কাপুর সোমবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
  8. মঙ্গলের সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
  9. ইরান জানিয়ে দিয়েছে, তারা হরমুজ় খুলতে প্রস্তুত। কিন্তু, তার জন্য আমেরিকাকে মানতে হবে তিনটি শর্ত। এদিকে, ট্রাম্প ইরানের শর্তে একেবারেই খুশি নন।
  10. রবিবার রাতে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করল জঙ্গিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*