রোজদিন ডেস্ক :
কোন ঘোষণার প্রয়োজন নেই,,ভারত এখন হিন্দু রাষ্ট্র বলে আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন।
সোমাবার এক অনুষ্ঠানে তিনি বলেন, এখন যাঁরা (বিজেপি) ক্ষমতায় আছেন, তাঁদের প্রতিশ্রুতি ও সারা দেশের মানুষের সমর্থনেই অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে। এখন ভারত কে হিন্দু রাষ্ট্র ঘোষণার কোন প্রয়োজন নেই, তা এমনিতেই এখন হিন্দু রাষ্ট্র হয়ে গেছে।
মোহন ভাগবত আরও বলেন, ভগবান রামের নিজের ইচ্ছাতেই এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ভারতের পুনরুত্থানের জন্য সনাতন ধর্মের পুনরুত্থান প্রয়োজন, যা দেড়শো বছর আগে ঋষি অরবিন্দ র আদর্শ ছিল বলে তিনি মন্তব্য করেন। এক টি নামী বিদেশি ইংরাজি দৈনিকের উল্লেখ
মোহন ভাগবত আরও বলেন, ২০১৪ সালে বিজেপি সরকার আসার পর ওরা লিখেছিল, এই দিন ভারতীয়রা চূড়ান্তভাবে ব্রিটিশকে বিদায় জানালো!
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূয়সী প্রশংসা করে আর এস এস প্রধান বলেন, সূর্য যে পূর্ব দিকে ওঠে, তা কি ঘোষণা করতে হয়? তেমন ই ভারত যে হিন্দু রাষ্ট্র, এটাই এখন বাস্তব।
জাতির উন্নয়ন ও শক্তিশালিকরণেই তাঁরা এখন মূল নজর দিচ্ছেন বলে জানান।

Be the first to comment