পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আদালতে অজয় পাল শর্মার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন। তাঁকে আটকানোর আর্জি জানিয়ে মামলা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে ওঠে সেই মামলা।
  2.  আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিন পর্যন্ত কোনও হস্তক্ষেপ করা হবে না। যারা নির্বাচনের দ্বায়িত্বে আছে, তাদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দেন বিচারপতি কৃষ্ণা রাও।
  3. সতর্কতামূলক পদক্ষেপ। রাজ্যের সাত জায়গায় মোতায়েন থাকবে এনআইএ। হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া বারুইপুর, বিষ্ণুপুরে মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় সংস্থা।
  4. ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়িতে বোমা এবং গুলি চালানোর ঘটনায় এক সিআইএসএফ কর্মী জখম হন। সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।
  5.  কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বুথ পরিদর্শনে পুলিশ পর্যবেক্ষক এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা।
  6. ভাঙড়ের ঘটকপুকুর ডিসিআরসি-তে অসুস্থ ভোটকর্মীরা। প্রচণ্ড গরমে অসুস্থ একাধিক ভোটকর্মী।
  7. প্রথম তালিকায় ১৩৯ জনের নাম যুক্ত হয় ও ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল ১৪৬৮ জনের নাম। বাদ পড়ল মাত্র ৬ জনের নাম।
  8. তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট মালদার অতিরিক্ত পুলিশ সুপারের। গণনা কেন্দ্রে প্রার্থী ঢুকতেই তাকে স্যালুট। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷
  9. ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল খড়গপুর আইআইটি-র এক ছাত্রের। মৃত ছাত্র সোহম হালদার (২২)।
  10. বুধবার দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন।
  11. পাটিয়ালার শম্ভু আম্বালা রেল লাইনের কাছে বিস্ফোরণ। সোমবার রাতের ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।
  12. কান্নুর ডেন্টাল কলেজের ছাত্র নিতিন রাজের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কেরালা জুড়ে মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের ডাক দিয়েছে দলিত সম্প্রদায়ের ৫২টি সংগঠন।
  13. ইন্দোনেশিয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। সোমবার রাতে জাকার্তার কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা।
  14. সোমবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরম জেলার পশুপতিরেগার কাছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় চার জনের মৃত্যু।
  15. রোজভ্যালি গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের ১২৭.৬৯ কোটি টাকা ফেরাল হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি। জানা যাচ্ছে, ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাইয়ের পর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*