সীমান্তে নজরদারি, বন্ধ পেট্রোপোল সীমান্ত

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল শেষ দফার নির্বাচনে সীমান্তে নজরদারি কঠোর তর করা হয়েছে। জেলা প্রশাসন ভোট গ্রহণের দিন সীমান্ত রক্ষী বাহিনীকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আজ রাত থেকে পেট্রাপোল সীমান্ত চব্বিশ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়কালে উভয় দেশের বাণিজ্য, যাত্রী চলাচল সম্পুর্নভাবে বন্ধ থাকবে। দুই দেশের পণ্য আমদানি রফতানি ও পুরোপুরি বন্ধ থাকবে।
আগামীকাল সকাল সাতটা থেকে কলকাতা, দুই ২৪ পরগণা সহ রাজ্যের ছয়টি জেলায় শেষ দফার ভোট গ্রহণ।। গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে হওয়ার পর শেষ দফার নির্বাচন ও অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন এলাকায় চূড়ান্ত সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বনগাঁর পেট্রাপোল, বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।
আজ সকাল থেকেই সীমান্ত এলাকা সুনসান ছিল বলে স্থানীয় সূত্রে প্রকাশ। চলছে টহলদারি, নজরদারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*